সমসাময়িক
স্বপ্ন
ফুরোয় পথের ধারে
লকডাউনের
বাড়ছে মেদ
শ্রমিক
তুমি পরিযায়ী
যৌথ
তুমি বাড়াও জেদ।
ধুঁকছে
শিশু যন্ত্রণাতে
বসছে
অথ'নীতির চাকা
অসুস্থ
এই দেশের বূকে
হাড়হাভাতের
কপাল ফাঁকা।
বাস্তুহারা
মরছে ঘুরে
পুড়ছে
রুটি রোদের ছেঁকায়
বাস্তুঘুঘু
সময় বুঝে
প্যাকেজ
প্যাকেজ স্বপ্ন দেখায়।
বিকিয়ে
যাচ্ছে সোনার মাটি
বিকোচ্ছে
সব মেধার সারি
লাস
গুনছে গনতন্ত্র
সুযোগ
বুঝে মহামারী ।
সবই
তো আজ তাদের জন্যে
রইল
পড়ে বাঁচার ভুল
দেশ
উঠছে নিলেম দরে
মানুষ
খোঁজে বাঁচার কূল ।
ভুলভুলাইয়া
স্রোতে ভেসে
যা করেছ সবই শব
রাস্তা
তোমার শুধুই খোলা
বাঁচতে
শেখার কলরব।
ছবিঃ অনুষ্টুপ লাই

No comments:
Post a Comment