কবিতাঃ অমিত

 মুখোস

 .

প্রতিদিন বালিশের পাশে খুলে রাখা মুখোস !

সে কি আমার ?

ছুটে যাই লাটাই হাতে কাশফুলের গভীরে

স্তনে মুখ গুঁজে

পোড়া এন্ড্রমেডা সিগারেটের ছাই হয়ে

শহরের অ্যাশট্রেতে জমতে থাকব

প্রেমিকার বুকে টিপটিপ বৃষ্টিফোটা ,আফিম অন্ধকার

ঘুমের গভীরে অবাধ বালক

লাটাই হাতে ছুটে যাচ্ছে ....

সে তার মায়ের মুখ আকাশে দেখেছে

তার মা শান্ত নদী

কাছে ডাকে নদী

নিরীহ বালক অফিস সুটকেস বয়ে বেড়ায় সারাদিন

নিজের কফিন ভাবে

হুইস্কি খেয়ে আরশোলার মতো জানালা দিয়ে উড়তে চায়

হতাশ হয়ে প্রেমিকার বুকে মুখ গুঁজে ফুঁপিয়ে কাঁদে।

 

.

রাতের শহরে , জালে দুলছে ,একটা মাকড়সার মতো ,সোনাগাছির অন্ধকার

শিকারের আশায়

 

ব্যাঙ-এর উল্টানো জিভ পুলিশের

শিকার ভ্যান ওঁত পেতে থাকে

      বেরোচ্ছে ঝাঁকে ঝাঁকে বেশ্যারা

ভ্যামপায়ারের মতো ডানা মেলে তারা উড়ছে

জ্বলছে নিবছে রক্তে লাল চোখজোড়া

 

অন্দরমহলে ,ওদের বুকের কাপড় সরাতেই

কোমর ভাঙ্গা ঘেয়ো কুকুর কঁকিয়ে উঠলো।

 

.

শহর প্রাচীন কবরখানা

মোড়ে মোড়ে মেয়েরা ছাতিমফুলের গাছ

বিমর্ষ ঝিম মেরে রাস্তার আলোগুলি দাঁড়িয়ে থাকে

বাতাসে ছড়িয়ে এক সুন্দর গন্ধ

সোনাগাছি ফেরা হলুদ ট্যাক্সি -

কালো কাঁচের বাইরে মদ্যপ ফুলবাবুর

খসেপড়া এক্স সিগারেট

ধোঁয়ার পরী উঠে যাচ্ছে

পাতলা নোটের ফিনফিনে ডানায়।

No comments:

Post a Comment

  একটি   লড়াকু   পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল সহযোগি...