গজানন মাধবের কবিতা
অনুবাদঃ মলয়কান্তি মণ্ডল
রুটি
তুফান প্রলয়
হুঙ্কার দিলে
তুমিও আগুনের
মতো জ্বলে ওঠো
আগুনের জ্বলন্ত
শিখাকে চুম্বন করে
আত্মত্যাগের
জন্য প্রস্তুত হও।
এখন কান্নার
সময় নয়
দুর্গম পাহাড়কে
গুঁড়িয়ে
নদির পথ বানাবার
কঠিন সময় সামনে
এতেই মিটবে
মানসিক তৃষ্ণা
কোন ঈশ্বর এসে
তোমায় রুটি দেবে না
তোমায় কাজ দেবে
না
যে রুটির জন্য
লড়াই করবে
সেই রুটির স্বাদ
পাবে।
দুর্ভাবনা
ভাবনা হয় লেখার
সময় নয়
বোঝা ওঠানোর
কঠিন সময়ে
শিশুদের মুখের
দিকে তাকিয়ে
সময় পাহাড়ের
পাথর হয়ে যায়
মানচিত্র বদল
হয় ক্রমাগত
No comments:
Post a Comment