মেঘ
মেঘ চন্দ্রাবতি হলে
আমি নিঃশব্দে ছাদে যাই
দেখি মেঘেদের জলোকেলি
মেঘ বুঝি এভাবেই
পুয়াতি হয়
খোলা পিঠ
নিম্নমুখি স্তন
শাসনহীন চুল
মেঘ আনন্দে ভাসে
আমি ডুব সাঁতার কেটে
খুঁজতে থাকি
রামধনু রঙের শিশুটিকে
আদর করবো বলে ।।
একটি মৈথুন দৃশ্য
কল্পমৈথুনে
আলিঙ্গন করতো অনুরাধা
আমি তার মেঘ কালো চুলে
বিলি কাটতাম
চুম্বন করতাম মুখে চোখে
তপ্ত নিঃশ্বাসে লাল হয়ে উঠত মুখ
একসময় ছিটকে বেরিয়ে আসতো
ছুটতে থাকতো নদীপথে
মোহনায় মিশে মেঘ হতো
আমিও ছুটতাম
ক্লান্ত অবসন্ন শরীরে
দেখতাম একফালি চাঁদ হয়ে
আমার দিকে চাইছে...
অনুরাধা ।।
তমাল কৃষ্ণ আর নেই
খবরটা শুধু
পরিবারের লোকেরা শুনেছিল
শুনেছিল...
তার শরীরটা নাকি
টুকরো টুকরো করে কেটে
ব্ৰহ্মানীতে-
সবটাই গল্পের মতো
সব ঘটনাই একদিন
মৃত্যুর স্পর্শ লেগে
গল্প হয়ে যায়
আসলে তমাল, তার মৃত্যু-
কিছু না...
শুধু
একটা গল্প জেগে থাকে ।।
ছবিঃ নন্দিনী গড়াই

No comments:
Post a Comment