কবিতাঃ চিলেকোঠার সেপাই

 চিঠি

অবশেষে চিঠি লেখা রপ্ত করছি, চিনবে নিশ্চই


তোমাদের শহরে এখন বাতাস কোনদিকেআকাশের মুখভার?

লিখে জানিও কার সাথে ফাঁসছো আজকাল

রুদ্ধস্বরে মিথ্যে বলছ হরদম

টোপ ফেলছো অমিত্রাক্ষর দীর্ঘশ্বাস

বঁড়শিতে উঠেছে কি নতুন মাছ?

খেলতে খেলতে ফাটল ধরেছে কি বুকেশরীরে ধুলোবালি?

শাদা রঙ নীল রঙ গাঙচিল ধূসর বিকেল

এভাবেই কি দিন কেটে যাবে?

ক্লান্তি? ― অবসাদ? ―

 

বোবা হয়ে যাচ্ছি ক্রমশ

কথা বলা চালু রাখার জন্য তুমি ফিরে এসো

No comments:

Post a Comment

  একটি   লড়াকু   পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল সহযোগি...